কিসের এত দুশ্চিন্তা

 ইব্রাহিম ইবনে আদহাম (রাহিমাহুল্লাহ) একবার একজন দুশ্চিন্তাগ্রস্ত ব্যাক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন।তিনি দুশ্চিন্তাগ্রস্ত ব্যাক্তিকে বললেন, আমি তোমাকে তিনটি প্রশ্ন করবো।তুমি আমাকে সেগুলোর উত্তর দিবে। 


১. এই পৃথিবীতে আল্লাহর ইচ্ছার বাহিরে কোন কিছু কি হয়?


২. তোমার জন্য আল্লাহর নির্ধারিত রিজিক থেকে একটুও কি কমবে?


৩.তোমার জন্য আল্লাহ যতটুকু হায়াত রেখেছেন, তা থেকে কি এক মূহুর্তও কমে যাবে?


সে লোকটি বলল না। তখন ইব্রাহিম ইবনে আদহাম (রাহিমাহুল্লাহ) বললেন, তাহলে কিসের জন্য এত দুশ্চিন্তা! নিশ্চয় ‘দুশ্চিন্তা’ হচ্ছে আল্লাহর বাহিনীদের মধ্যথেকে একটি বাহিনী। এটার মাধ্যমে আল্লাহ স্বীয় বান্দাদের পরিক্ষা নিয়ে থাকেন। যাতে করে তিনি দেখেন, দুশ্চিন্তাগ্রস্ত মানুষেরা কি করে।


দুশ্চিন্তা যদিও একটি অনুভূতিজাত বিষয়, বস্তুজাত নয়। তবুও সেটি বস্তুজাত কস্টদায়ক বিষয় থেকেও বেশি প্রভাবশালী। এই কথাকে আরোও বেশি সুদৃঢ় করে, আলী ইবনে আবু তালিবের (রাদ্বিয়াল্লাহু আনহু) সেই কথাকে যা তিনি উল্লেখ করেছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিলো,আল্লাহর সবচেয়ে শক্তিশালী বাহিনী কোনটি?


তিনি বললেন; পাহাড়! লোহা পাহাড়কে কেটে ফেলে, তাই লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী। আগুন লোহাকে গলিয়ে ফেলে, তাই আগুন লোহার চেয়ে শক্তিশালী। পানি আগুনকে নিভিয়ে ফেলে, তাই পানি আগুনের চেয়ে শক্তিশালী। মেঘ পানিকে বহন করে, তাই মেঘ পানির চেয়ে শক্তিশালী। বাতাস মেঘকে হাঁকিয়ে নিয়ে যায়, তাই বাতাস মেঘের চেয়ে শক্তিশালী। মানুষ হাত এবং কাপড় দ্বারা বাতাসকে আটকে দেয়, তাই মানুষ বাতাসের চেয়ে শক্তিশালী। ঘুম মানুষকে পরাভূত করে, তাই ঘুম মানুষের চেয়ে শক্তিশালী। আর দুশ্চিন্তা! দুশ্চিন্তা! ঘুমকে দূর করে দেয়। অতএব, আল্লাহর সবচেয়ে শক্তিশালী বাহিনী হল দুশ্চিন্তা। তাঁর বান্দাদের মধ্য থেকে যার উপর ইচ্ছা তা তিনি চাপিয়ে দেন। 


আল্লাহ তা'য়ালা সত্য বলেছেন; অতঃপর আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান, তার হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। এবং যাকে তিনি বিপদগামী করতে চান, তার হৃদয় সংকীর্ণ করে দেন, অত্যাদিক সংকীর্ণ। যেন সে সবেগে আকাশে আরোহন করছে।এমনি ভাবে যারা বিশ্বাস স্থাপন করে না। আল্লাহ তাদের উপর কঠিন আযাব বর্ষন করেন।


সুতরাং, সবকিছু যখন আল্লাহ কর্তৃক নির্ধারিত, তাহলে কিসের এত দুশ্চিন্তা!!


- শায়খ সুরাইম হাফিজাহুল্লাহ

© স্বর্গীয় বুজুর্গ সমিতি [স্ববুস] ৩.০


No comments

Powered by Blogger.